বিশেষ প্রতিনিধি:
মাদক. জুয়া, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও জঙ্গী বিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্তে পুলিশি সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছানোর লক্ষে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রত্যেক ইউনিয়নের ন্যায় পাটলি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রæয়ারী) বিকালে পাটলি ইউনিয়ন পরিষদের সামনে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়ার সভাপতিত্বে থানার এসআই পাটলি ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক হাজী জমশেদ মিয়া, বাজার সভাপতি শফিকুল ইসলাম, বাজার সেক্রেটারী নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মনু মো. মোস্তশির আলী।
সভায় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য খালিদ হাসান, মো. মুহিত মিয়া, শাহাব উদ্দিন সহ অত্র ইউনিয়নের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্থরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম সহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রæত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
Leave a Reply