1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

আজ রোববার (১০ মে) সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের দেয়ালের দক্ষিণ পাশের পরিত্যাক্ত একটি খোলা টিনশেড ঘর থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আনাছ আলী (৩০)।
সে উপজেলার জগন্নাথপুর (আলিয়াবাদ) গ্রামের মৃত আজমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনাছ আলী অবিবাহিত ছিলেন এবং বিগত কয়েক বছর যাবত তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘুরাফেরা করতেন। মাঝে মধ্যে বাড়িতে অবস্থান করলেও বেশিরভাগ সময় রাস্তাঘাটে চলাফেরা করতে দেখা যেতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা, তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD