ডেস্ক রিপোর্ট ::
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের যুগান্তকারী সিদ্ধান্তের এটি ছিল অন্যতম উপজেলা পদ্ধতি চালু
তাই তিনি ক্ষমতায় থাকাকালীন সাধারণ মানুষের কথা বিবেচনা করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে সকল সুশাসন পেতে উপজেলা প্রতিষ্ঠা চালু করেন। প্রতি বছরের ন্যায় এই উপজেলা দিবসটি সামনে রেখে লন্ডন মহানগর জাতীয় পার্টি যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করা হয় এবং উপজেলা দিবসটির আলোচনা সভায় বক্তারা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
লন্ডন মহানগর জাতীয় পার্টির সভাপতি এডভোকেট এবাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জামিল আহমেদ, আযম আলী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের আবুল, সদস্য কবির উদ্দিন, আলি আহমেদ, শামসুল হক, আব্দুল খালেক, মফিজ উদ্দিন, কামাল উদ্দিন, আলি আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply