স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌর পয়েন্টের মাহিমা পার্টি সেন্টারে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক ও বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।
এ সময় এস আলম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল আলম ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রবাস থেকে সার্বিক সহযোগিতা ও সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাড়ী জগন্নাথপুর এস আলম ফুটবল একাডেমির পরিচালক ও সহ-সভাপতি সুজাদ আরিফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফুটবলার মির্জা, সুন্দর মিয়া, মাসুক,সাকিল,সাবাজ,নাজমুল,তাজনুর,সাঈদ,রুবেল,জাহিদুর,সাগর,তুফায়েল,নাইম,সালেহ,সুলেমান,ইয়াসিন,জুবায়ের, জুবেল,জুবায়েল,সাইদুল,রাহিম,ইমন, জাকারিয়া, ইয়াহিয়া,জিহাদুল,আকাবুল,আলিম, আমিন,
বিল্লাল,মুবিন,ইমাদ,মিলাদ,তানভীর,
হাসান, জাহিদ প্রমূখ।
পরে সবাইকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।
Leave a Reply