1. : admin :
  2. sdfadas@email.em : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় টমেটো সহ ট্রাক আটক নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে নারীর হাতে থাকবে ‘ফ্যামিলি কার্ড’ জগন্নাথপুরে প্রেস ব্রিফিং জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামী গ্রেফতার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের নেয়া যাবে যে ২০টি কর্মভিসায় : তালিকা প্রকাশ জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ

নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে নারীর হাতে থাকবে ‘ফ্যামিলি কার্ড’ জগন্নাথপুরে প্রেস ব্রিফিং

  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৪ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত সুবিধাভোগীদের আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ জরিপ কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই কার্যক্রমের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় ।
এদিকে দুপুর ২টায় উপজেলা সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দেশব্যাপী‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
এতে কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন জগন্নাথপুর উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন। তাঁর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে কলকলিয়া ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে । এ কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ও নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা সরাসরি নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে নির্ভুলভাবে এই জরিপ সম্পন্ন করবেন।
পর্যায়ক্রমে সকল ইউনিয়ন ও পৌরসভায় এই জরিপ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ফ্যামিলি কার্ড সরকারের একটি সম্পূর্ণ বিনামূল্যের সামাজিক নিরাপত্তামূলক সেবা। সরকারি নীতিমালা অনুযায়ী, উপযুক্ত ও দুঃস্থ নারী পরিবারের প্রধান হিসেবে কার্ডের অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা পাবেন।
সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে প্রত্যেক নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়ার কথাও জানান তিনি।
এ সেবা গ্রহণের জন্য কোনো ফি, ফরমের দাম অথবা টাকা নেয়ার কোন সুযোগ নেই। ফ্যামিলি কার্ড প্রাপ্তি ও জরিপ কার্যক্রমের নামে কোনো ধরনের অর্থ লেনদেন, উপহার বা অনৈতিক সুপারিশ, চাপ সৃষ্টি ও প্রভাবেরও কোনো সুযোগ নেই।
এ ধরনের যেকোনো কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
সরকারের এই মহতি উদ্যোগ যথাযতভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD