স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুনামগঞ্জ পৌরসভার রাধানগর এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর পৌরশহরের ডাকবাংলো রোডে অবস্থিত ‘তাছিম চুলা ঘর’এর প্রোপ্রাইটর মোঃ সোহানুর রহমান সুহেলকে সভাপতি ও ছাতক উপজেলার জাউয়া বাজারের ‘ছাইয়া এন্টারপ্রাইজ’এর প্রোপ্রাইটর নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি শাহ আলম (এস), জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক: শাহ আলম (ডি), কোষাধ্যক্ষ কবির হোসেন।
উপদেষ্টা কমিটিতে রয়েছেন, শফিকুল ইসলাম খোকন ও নিয়াজ আহমদ।
কমিটির সদস্যরা হলেন, হাবিবুর রহমান হাবিব, মতিউর রহমান, সুবিদ মিয়া, নজরুল ইসলাম, শফি উল্লা, কিবরিয়া আকন্দ, সাইফুর রহমান, সোহেল মিয়া, প্রকাশ পাল চৌধুরী, আয়ুব আলী, রুহুল আমিন, শাকিল আহমদ ও নজির হোসেন।
এদিকে সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের
কমিটি গঠনের পর নতুন কমিটিকে জগন্নাথপুর ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply