1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৯ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জগন্নাথপুর জোনে জুবায়ের আহমদ জুবেলকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন যুক্তরাজ্য প্রবাসী আলিম উদ্দিন।

মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোতগাঁও গ্রামের সমাজ সেবক আলিম উদ্দিন একজন যুক্তরাজ্য প্রবাসী। তিনি স্ব-পরিবারে প্রবাসে থাকেন।
প্রবাসে থাকায় আপন মামা একই গ্রামের সজিদ উল্লা ও মামাতো ভাই জুবায়ের আহমদ জুবেল সহ পরিবারের সদস্যরা ওই বাড়িতে বসবাস করতেন।
সেই সুবাদে বাড়ীঘর ও জায়গা জমি দেখাশুনা করার জন্য আপন মামাতো ভাই জুবায়ের আহমদকে দায়িত্ব দেয়া হলে তিনি বিভিন্ন সময়ে সুকৌশলে প্রবাস থেকে প্রেরিত টাকা আত্মসাৎ সহ নানা প্রতারণার আশ্রয় নিতেন।
বিশেষকরে প্রবাসী আলিম উদ্দিন ও তার ভাইদের নামে গোতগাঁও মৌজায় ৩১ শতক বাড়ী রকম ভূমি ক্রয় করার জন্য মোট ৮ লক্ষ ৩২ হাজার টাকা মামা সজিদ উল্লার কাছে দিলে তিনি তাদের নামে ভূমি রেজিষ্ট্রি না করে নিজের নামে রেজিষ্ট্রি করেন।
এ বিষয়টি জানাজানি হয়ে গেলে এবং সজিদ উল্লাকে চাপ সৃষ্টি করা হলে তিনি কিছুদিনের মধ্যে উক্ত জমি অন্যত্র বিক্রি করেন। বাদী আলিম উদ্দিন প্রবাসে থাকায় তার প্রাপ্র টাকাগুলি মধ্যস্থকারী সাক্ষীগণের কথামতো সজিদ উল্লার ছেলে ১ নং বিবাদী জুবায়ের আহমদের কাছে আমানত হিসাবে গচ্ছিত ৮ লক্ষ ৩২ হাজার টাকা জমা রাখা হলে তিনি চর্তুরতার মাধ্যমে টাকাগুলো নিয়ে সৌদি আরবে পাড়ি জমান।
এক পর্যায়ে প্রতারক জুবায়ের দেশে আসলে খবর শুনে যুক্তরাজ্য থেকে দেশে আসেন আলিম উদ্দিন।
তিনি উক্ত টাকা উদ্ধার করতে গ্রামের মুরব্বিয়ান ও সাক্ষীগণের মাধ্যমে প্রাণপন চেষ্টা চালালেও তার কাছ থেকে টাকাগুলো উদ্ধার করতে ব্যার্থ হন।
উক্ত টাকা ফেরত না দিয়ে বিবাদী জুবায়ের আহমদ বাদী আলিম উদ্দিনকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ষড়যন্ত্রের আশ্রয় নেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অবশেষে নিরুপায় হয়ে প্রবাসী আলিম উদ্দিন জুবায়ের আহমদকে প্রধান আসামী করে, পিতা সজিদ উল্যা, আপন ভাই সোহাগ আহমদ জীবন ও ১ নং আসামির মামা আতিক উল্লাসহ ৪ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।
মামলা নং সি আর ২২৩/২৬ ইং।
ধারা- দঃ বিঃ ৪০৬/৪২০/১০৯/৫০৬ এর ২য় অনুচ্ছেদ।
বিজ্ঞ আদালত মামলাটি গ্রহনপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
প্রবাসী আলিম উদ্দিন বলেন, জুবায়ের আহমদ আমার মামাতো ভাই হলেও সে একটা প্রতারক। তার বিরুদ্ধে এলাকায় প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আমাদের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে টাকাগুলো আত্মসাৎ করেছে। নানা অজুহাতে সে দীর্ঘদিন আমাদের অনেক টাকা মেরে খেয়েছে এবং সম্পদ লুট করেছে। আমরা আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি।
এব্যাপারে থানার তদন্তকারী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, তদন্তের স্বার্থে এখন কিছুই বলা যাচ্ছে না তবে সত্যতার আলোকে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD