স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাসহ বিভিন্ন মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) মো. নূর হোসেনের নেতৃত্বে এসআই মো. আল-আমিন, এসআই মো. সাব্বির হোসেন, এসআই মো. রাকিবুল ইসলাম, এসআই কবির আহমদ, এএসআই এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ একদল পুলিশ বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের সাবাজ মিয়ার পুত্র লায়েক মিয়া (২২), উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি (ভরাউট) গ্রামের আক্কাছ আলীর পুত্র রাজন আলী (২০) ও উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের (রসুলপুর) গ্রামের আহমদ আলীর পুত্র গোলাপ হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Leave a Reply