স্টাফ রির্পোটার :
মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুরের অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জগন্নাথপুর ডাকবাংলা রোডে অবস্থিত জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
এসময় বক্তব্য রাখেন মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুরে’র উপদেষ্টা ও জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া।
ফাউন্ডেশনের নবগঠিত অস্থায়ী কমিটিতে গিয়াস উদ্দীন রিংকুকে সভাপতি ও মো. জামসেদ আহমদ, জাবেদ নুর, সাফওয়ান আহমদ সাদি এবং নাহিদ মিয়াকে পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
কমিটির সিনিয়র সদস্যরা হলেন, আজমল হোসেন, ইসমাইল আলী মিজু, নাজির আলী, শামসুল হক, নাজমুল হোসেন, ইমরান আহমদ, আলাউদ্দীন আজাদ, মকদুস মিয়া, সৈয়দ নাহিদ গাজী ও জিসান আহমদ হেলাল।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো আলমগীর মিয়া, মাহফুজ আহমদ, মোজাহিদ ইসলাম, আল আমিন হাসান রাব্বি, সাহান চৌধুরী, জিলু তালুকদার, জুবায়ের আহমদ, মিলন দাস, মারুফ খাঁন, আমির হামজা, লিকন নাথ, আশরাফ উদ্দীন ইকবাল, সুহানুর ইসলাম, ফেরদৌস আহমদ, নাজিম মিয়া, মুহিত মিয়া, চয়ন দাস, কবির মিয়া, নাহিদ মিয়া, বাছিরুল ইসলাম, ফয়সাল আহমদ, আক্তার হোসেন, দিবস মোদক, সজিব দাস সাহান আহমদ প্রমুখ ।
এ সময় নবগঠিত অস্থায়ী কমিটির সদস্যরা মানবসেবায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply