1. : admin :
  2. sdfadas@email.em : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় টমেটো সহ ট্রাক আটক নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে নারীর হাতে থাকবে ‘ফ্যামিলি কার্ড’ জগন্নাথপুরে প্রেস ব্রিফিং জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামী গ্রেফতার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের নেয়া যাবে যে ২০টি কর্মভিসায় : তালিকা প্রকাশ জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় টমেটো সহ ট্রাক আটক

  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩,১৯,০০০ টাকার ৩,১৯০ কেজি ভারতীয় টমেটো সহ ১টি ট্রাক আটক করা হয়েছে।

জানা গেছে,  এয়ারপোর্ট থানার এসআই (নিঃ)/মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে চেকপোস্ট পরিচালনা কালে কোম্পানীগঞ্জ হতে সিলেট শহরগামী একটি হাইড্রোলিক ট্রাককে থামানোর সংকেত দিলে চালক পুলিশের সংকেত অমান্য করে প্রায় ২০ গজ দূরে ট্রাকটি রাস্তার ওপর রেখে চালক, হেলপারসহ অজ্ঞাতনামা আরও ১ জন কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে থাকা ৩,১৯০ কেজি ভারতীয় টমেটো, যার আনুমানিক মূল্য ৩,১৯,০০০/- টাকা, এবং একটি হলুদ রংয়ের টাটা হাইড্রোলিক ট্রাক (রেজি নং- রাজবাড়ী-ট-১১-০২৩২) জব্দ করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানার মামলা নং-২৩, তারিখ-১৮/১০/২০২৬ খ্রিঃ, The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D রুজু হয়েছে।
পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD