1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দীন স্থানীয় সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টের ভাই ভাই গোস্তের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

জানা গেছে, সৈয়দপুর ইউনিয়ন থে‌কে আঘাতপ্রাপ্ত এক‌টি গরু জবাই ক‌রে বিক্রয়ের উদ্দে‌শ্যে আনা হয়। গরু জবাইয়ের ভি‌ডিও পর্যা‌লোচনা ক‌রে উপ‌জেলা প্রা‌ণিসম্পদ অ‌ফিসার কর্তৃক বি‌ভিন্ন অঙ্গ-প্রত‌্যঙ্গ পরীক্ষা করা হয়। পরীক্ষায় মাং‌সের মান যথাযথ রয়ে‌ছে এবং জী‌বিত অবস্থায় জবাই করা হ‌য়ে‌ছে ম‌র্মে তিনি জানান।

আঘাতপ্রাপ্ত ও জখম গরু প্রা‌ণিসম্পদ অ‌ফিসা‌রের প্রত‌্যয়ন ও পরীক্ষা ব‌্যতীত জবাই করায় এবং জানা স‌ত্বেও জবাইকৃত অসুস্থ গরু কেনায় মেসার্স ভাই ভাই গো‌স্তের দোকান‌কে পশু জবাই ও মাং‌সের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারার আওতায় ২০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান ক‌রে নগদ আদায় করা হয় এবং ভ‌বিষ‌্যতে এ ধর‌নের কর্মকান্ড থে‌কে বিরত থাকার জন‌্য সতর্ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD