সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
ডেস্ক রিপোর্ট ::
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা এবং দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে।
আজ বুধবার (৪ নভেম্বর, ২০২৬) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ডিবিসি নিউজ’ (DBC News) কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।
তাকে আটকের বিষয়টি ডিবি প্রধান শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
তবে তাকে তাৎক্ষণিকভাবে কী কারণে আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোন কিছু জানানো হয়নি।
তথ্য সূত্র : BD Voice
Leave a Reply