1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

জমি রেজিস্ট্রি ও দলিল প্রাপ্তির দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সেবামুখী ব্যবস্থা চালু

  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

জমি রেজিস্ট্রি ও দলিল প্রাপ্তির দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এবার ঢাকা জেলার সব সাবরেজিস্ট্রি অফিসে চালু হয়েছে নতুন সেবামুখী ব্যবস্থা।
যার ফলে এখন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতা বা গ্রহীতারা তাদের দলিলের মূল ও নকল কপি হাতে পাবেন।

ঢাকা জেলার সাবরেজিস্ট্রার অহিদুল ইসলাম জানিয়েছেন, জমি রেজিস্ট্রির পর দলিল কবে প্রস্তুত হবে, সে তথ্য জানার জন্য আর অফিসে ঘুরতে হবে না।
গ্রহীতারা নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে সহজেই দলিল সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে পারবেন।

তিনি বলেন, উদ্যোগের দ্বিতীয় ধাপ চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং নতুন ব্যবস্থায় রেজিস্ট্রারের কার্যালয় থেকে সেবা গ্রহীতাকে একটি সিলযুক্ত রসিদ দেওয়া হচ্ছে, যেখানে ক্রেতার মোবাইল নম্বর সংযুক্ত থাকবে। ভবিষ্যতে ওই নম্বরের মাধ্যমে প্রথমে এসএমএস এবং পরবর্তীতে সরাসরি কল করে দলিল সরবরাহের তারিখ জানানো হবে।

এছাড়া ব্যক্তিগত কারণে যারা মোবাইল নম্বর দিতে আগ্রহী নন, তাদের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে বলে তিনি জানান।

ঢাকা জেলার আওতাধীন ২৩টি সাবরেজিস্ট্রি অফিসে এই সেবা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি ও যোগাযোগ নম্বরসহ একটি সমন্বিত তালিকা প্রস্তুত করা হয়েছে।
পাশাপাশি জমি রেজিস্ট্রির ফরমেটে ভোটার আইডি নম্বরের নিচে মোবাইল নম্বর যুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

অহিদুল ইসলাম আরো জানান, দীর্ঘদিন ধরে সাবরেজিস্ট্রি অফিসগুলোতে সেবাপ্রার্থীদের ভোগান্তি ছিল একটি বড় সমস্যা। এর সমাধানে ঢাকার রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সক্রিয় হেল্পডেস্ক চালু করা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা, নিয়মিত গণশুনানি এবং সপ্তাহে অন্তত তিন দিন আকস্মিক পরিদর্শনের মাধ্যমে অফিসগুলোর কার্যক্রম তদারকি করা হচ্ছে।

এছাড়াও পুরোনো দলিল সংরক্ষণের জন্য ভবন সম্প্রসারণ এবং ডিজিটাল অটোমেশনের আওতায় দলিল স্ক্যান করে সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে। যদিও সব সেবা প্রত্যাশিত মানে এখনও পৌঁছায়নি, তবে সাবরেজিস্ট্রি অফিসে যোগ দেওয়া উচ্চ-শিক্ষিত ও দায়িত্বশীল কর্মকর্তাদের মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত ও জনবান্ধব সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD