1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৮৫ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আবুল খায়ের ইসরাইল নামের এক মৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
মৃত্যুর তিন মাস পর তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করায় মামলার তদন্ত নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সহ ৭৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।

এজাহার ও অভিযোগপত্রে জানা গেছে, উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর মীরপুর বাজারে অবস্থিত বিএনপি কার্যালয় ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ এনে গেল ২০২৪ সালের ১৯ নভেম্বর জগন্নাথপুর থানায় এই মামলাটি দায়ের করা হয়।
মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৯ জন নেতাকর্মী সহ অজ্ঞাত নামা নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
এ মামলায় সে সময়ে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের অনেক নেতাকর্মীদের গ্রেপ্তারও করা হয়।
তবে মামলার ৫৬ নং আসামি আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের ইসরাইল চলতি বছরের ২৯ এপ্রিল মৃত্যুবরণ করেন।
কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই অনিক পাল চলতি বছরের ৩১ জুলাই আদালতে আলোচিত এই মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেন।

চার্জশিটে এই মৃত ব্যক্তির নামে দঃবি ১৪৩, ৪৪৮, ৪২৭ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্ত আসামি হিসাবে আদালতে তাঁর নামে চার্জশীট দাখিল করে পুলিশ।

চার্জশিটভুক্ত ৭৯ জন আসামির মধ্যে ১ নম্বর এজাহারনামীয় আসামি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ২৫ জন আসামি আদালত থেকে জামিন পেলেও অন্যরা পলাতক রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার এস আই অনিক পাল গণমাধ্যমকে বলেন, বাদীর এজাহার ও স্বাক্ষী প্রমানের ভিত্তিতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। মৃত ব্যক্তির নামের বিষয়টি আমার জানা নেই। মৃত্যু সনদ পেলে আদালতকে অবহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD