1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝঁমকালো আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় মৃত ব্যক্তির নামে চার্জশিট একের পর এক মামলা তবু্ও থেমে নেই সিলেটের জালাল : খুঁটির জোর নিয়ে প্রশ্ন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা দিবস পালন করলো লন্ডন মহানগর জাতীয় পার্টি জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে’র আলোচিত হত্যা মামলার আসামী কুলাউড়া থেকে গ্রেফতার জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের অস্থায়ী কমিটি গঠন : মানবসেবায় নিজেকে উৎসর্গ রাখার অঙ্গিঁকার 

জগন্নাথপুরে দোকানে অনৈতিক কার্যকলাপ : প্রতিবাদ করলেন ব্যবসায়ীরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১১৩ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর ডাকবাংলো রোডের গাউছিয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি নামক ব্যবসা প্রতিষ্ঠানে অনৈতিক কার্যকলাপ, ইভটিজিং ও উশৃংখল আচরণের মাধ্যমে এলাকার পরিবেশ বিনষ্টের প্রতিবাদে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগপত্র প্রদান করেছেন।
অভিযোগ দাখিলের পর জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর ডাকবাংলো রোডে অবস্থিত গাউছিয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি নামক ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলে আসছিল।
কিছুদিন ধরে উক্ত দোকানের কর্মচারী জগন্নাথপুর গ্রামে বসবাসরত আরজু মিয়ার ছেলে আশরাফ হাসান দোকানে বসে প্রতিদিন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সাথে উশৃংখল ও অশালীন আচরণ করে আসছে।
তাছাড়া কর্মচারী আশরাফ হাসানের সহযোগিতায় এই দোকানে বসে প্রতিদিন এলাকার উঠতি বয়সী উশৃংখল ছেলেরা পথচারী মেয়েদের সাথে ইভটিজিং সহ নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে আসছে।
বিষয়টি পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ীদের নজরে আসলে ব্যবসায়ীরা উক্ত অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করলে তাদের সাথে অশালীন আচরণ করে কর্মচারী আশরাফ।
উক্ত বিষয়টি ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে জানানো হলে ব্যবসায়ী ও সমিতির পক্ষ থেকে দোকান মালিক নুরুল ইসলাম খান শিহাবের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন কর্নপাত না করে উল্টো সমিতির নেতৃবৃন্দকে অবজ্ঞা করেন।
এ নিয়ে পর পর দু’বার সমিতির বৈঠক ডাকা হলেও তিনি উপস্থিত না হয়ে বিভিন্ন অপপ্রচারের আশ্রয় নেন। অবশেষে রোডের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে গত ১২ অক্টোবর ৩০ জন ব্যবসায়ী সাক্ষরিত একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রদান করা হয়।


অভিযোগটি আমলে নিয়ে গুরুত্ব সহকারে দেখার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর এবং অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানা বরাবরে প্রেরণ করা হয় ।
জগন্নাথপুর (পূর্বপাড়) ডাক বাংলো রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া বলেন, দোকান কর্মচারী আশরাফ ছেলেটা উশৃংখল ও বিয়াদব প্রকৃতির। পাশ্ববর্তী ব্যবসায়ীরা তার বিরুদ্ধে নানা অনৈতিক কার্যকলাপের অভিযোগ করেছেন।
বিষয়টি নিয়ে তাদেরকে ডাকা হলে তারা সমিতির ডাকে সাড়া দেয়নি।

রোডের ব্যবসায়ী মোঃ আব্দুল বারিক বলেন, এই দোকানে সবসময় বাজে আড্ডা দেয়া হয়। কর্মচারী আশরাফ হাসান খুবই খারাপ ছেলে।
দোকানের মালিক ও কর্মচারীকে বৈঠকে ডাকা হলে তারা ব্যবসায়ীদের ডাক শুনেনি ফলে তাদের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এস আই মো. আল আমিন, এস আই মোঃ সাব্বির বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্তের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সোমবার (২ নভেম্বর) পুলিশ ঘটনাস্থলে আসলে উপস্থিত ব্যবসায়ীরা তাদের বিভিন্ন অনৈতিক কার্যকলাপের বিষয়ে সাক্ষ্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD