স্টাফ রির্পোটার : :
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার আলোচিত হত্যা মামলার এক আসামীকে কুলাউড়া থেকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এস আই (নিরস্ত্র) মোঃ নূর হোসেনের নেতৃত্বে এস আই(নিরস্ত্র) মোঃ আল-আমিন, এসআই (নিরস্ত্র) মোঃ সাব্বির হোসেন, এএসআই(নিরস্ত্র) এখলাছুর রহমান সহ সঙ্গীয় ফোর্স এক বিশেষ অভিযানে নামেন।
গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে
জগন্নাথপুর থানার এফ আই আর নং-১০, তারিখ- ২০ অক্টোবর, ২০২৬, জি আর নং-১৭৯, তারিখ- ২০ অক্টোবর, ধারা-143/447/323/302/114/506/34, The Penal Code-1860 এর এজাহার নামীয় আলোচিত হত্যা মামলার আসামী মাছুম মিয়া (৩৮)কে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকা থেকে গ্রেফতার করে জগন্নাথপুর থানায় নিয়ে আসে।
সে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামী মাছুম মিয়াকে আজ শনিবার (২৪ অক্টোবর) পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply