1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই : দেশবাসী শোকে কাতর

  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে বিএনপির মিডিয়া সেল ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করে খালেদা জিয়ার চিকিৎসক মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটের এই সময়ে তার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান, অপর ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই, বড় বোনসহ অন্যান্য আত্মীয়-স্বজন হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। অনেকেই এখনো হাসপাতালে অবস্থান করছেন।
তবে বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর তারেক রহমান নিয়মিত মাকে দেখতে হাসপাতালে যান।

সোমবার সকাল, বিকেল ও রাতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমান।
এ ছাড়া আজ হাসপাতালে গিয়েছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।
পরে রাত ১০টা ২৩ মিনিটে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত: গত ২৩ নভেম্বর খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
সেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলে।
অবশেষে তিনি সকল চেষ্টা অতিক্রম করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ খবরে দেশবাসী ও দলীয় নেতাকর্মীরা শোকে কাতর হয়ে পড়েন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD