1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৮ দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট ::

সিলেটের কানাইঘাট থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৮০ কেজি ভারতীয় জিরা সহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে। থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় পৌরসভার পল্লীবিদ্যুৎ মোড়ে চেকপোস্ট বসিয়ে থানা পুলিশ যানবাহন তল্লাশী করে পিকআপ ভর্তি ১৬৮০ কেজী ভারতীয় জিরা সহ সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র রুবেল আহমদ, একই গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র আলমগীর হোসেন ও বাউরভাগ ১ম খন্ড গ্রামের মৃত মেকাই মিয়ার পুত্র মানিক মিয়াকে পুলিশ হাতে-নাতে আটক করে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত বলে স্বীকার করলে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আটককৃত ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এসব জিরা সরকারের শুল্কফাকি দিয়ে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে নিয়ে আসে চোরাকারবারীরা। থানা পুলিশের নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD