1. : admin :
  2. sdfadas@email.em : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় টমেটো সহ ট্রাক আটক নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে নারীর হাতে থাকবে ‘ফ্যামিলি কার্ড’ জগন্নাথপুরে প্রেস ব্রিফিং জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামী গ্রেফতার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের নেয়া যাবে যে ২০টি কর্মভিসায় : তালিকা প্রকাশ জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ

জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০৩ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

সরকারি খরচে আইনগত সহায়তা ও আপোষে বিরোধ মীমাংসা বিষয়ক এক সচেতনতামূলক সভা জগন্নাথপুরে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২ টায় সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড এর সিনিয়র অফিসার ও সিনিয়র সিভিল জজ মোঃ জুনাইদ বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে সরকার বদ্ধ পরিকর। আপোষযোগ্য যে কোন বিরোধ মীমাংসার সমাধান আইনে আছে।
মামলার জট কমিয়ে আনতে সরকার লিগ্যাল এইড এর মাধ্যমে নানা উদ্যোগ গ্রহন করেছে। মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌচে দিতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। ভূল পথে গিয়ে মানুষ যাহাতে হয়রানির শিকার না হয় এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সরকারের এই মহতি উদ্যোগকে প্রচার প্রচারণার মাধ্যমে জানিয়ে দেয়ার দায়িত্ব আমাদের সকলের।
যাহাতে সরকারের মাধ্যমে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হয়।
তিনি জন-সচেতনতা সৃষ্টির লক্ষে সবাইকে সামিল হওয়ার আহবান জানান।


সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপি নেতা লুৎফুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক তাজউদদীন আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল, সদস্য সচিব রিয়াজ রহমান, কমিটির সদস্য ফারুক আহমদ, মোঃ আব্দুল ওয়াহিদ, সাংবাদিক আল আমিন, হুমায়ুন কবীর ফরিদী, ফুজায়েল আহমদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD