ডেস্ক রিপোর্ট ::
এবারের দাখিল পরীক্ষায় অভাবনীয় দরপতন দেখা গেছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৬টি মাদরাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৬টি।
সোমবার (১০ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানান।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশে। পরীক্ষায় অংশ নিয়ে মোট পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৮১ হাজার ৭৬৫ জন এবং ছাত্রী ৮৩ হাজার ৩২ জন।
তবে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি, ছাত্রীদের পাসের হার ৫৯.৮৯ শতাংশ এবং ছাত্রদের ৫১.৬৪ শতাংশ।
Leave a Reply