1. : admin :
  2. sdfadas@email.em : :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় টমেটো সহ ট্রাক আটক নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে নারীর হাতে থাকবে ‘ফ্যামিলি কার্ড’ জগন্নাথপুরে প্রেস ব্রিফিং জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক পলাতক আসামী গ্রেফতার সুনামগঞ্জ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের নেয়া যাবে যে ২০টি কর্মভিসায় : তালিকা প্রকাশ জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ

জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন

  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১২৪ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক ও প্রেসক্লাবের সাবেক বার বার নির্বাচিত সভাপতি, সামাজিক ব্যাক্তিত্ব মোঃ জহিরুল ইসলাম লাল মিয়া’র শুভ জন্মদিন উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পৌর পয়েন্টের অভিজাত মাহিমা পার্টি সেন্টারে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক রিয়াজ রহমানের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য সাংবাদিক ফারুক আহমদের পরিচালনায় জন্মদিনের অনূভতি প্রকাশ করে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া।
তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ হিসাবে খুবই ভাগ্যবান, কারণ মানুষ আমাকে যেভাবে ভালবাসে কি করে আমি তার প্রতিদান দেবো।
প্রেসক্লাবের পক্ষ থেকে আমার জন্মদিন পালনের মাধ্যমে যে সম্মান দেয়া হয়েছে, আমি আমার সহকর্মীদের কাছে চিরকৃতজ্ঞ।
আমি যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। সততা নিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চাই।
তিনি জগন্নাথপুরের সামাজিক সম্প্রীতি ও ঐক্য অটুট রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সদস্য মোঃ আব্দুল ওয়াহিদ, মুহাম্মদ ইয়াকুব মিয়া, মোহাম্মদ মঈন উদ্দিন, কালী রঞ্জন দেবনাথ, রাসেল আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আব্দুল মতিন।

উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন, বাড়ী জগন্নাথপুর (আছিমশাহ) জামে মসজিদের খতিব ও জালালী সংঘের সভাপতি ক্বারি শাহ মোঃ শানুর আলী।
দোয়া শেষে কেক ও মিষ্টি মূখ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD