1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার

জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২২ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার : :

কৃষকদের দোরগোড়ায় সহজ শর্তে কৃষিঋণ বিতরন, প্রচারনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করা এবং ব্যাংকিং খাতে সেবার প্রতি কৃষকদের আরও আস্থাশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও জগন্নাথপুর উপজেলাস্থ তফসিলি সকল ব্যাংক সমূহের আয়োজনে উপজেলা ভিত্তিক প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও প্রচারণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার সহকারী ম্যানেজার আশিকুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম এমদাদুল হক, সিলেট পূর্বাঞ্চল ব্যাংক এশিয়া পিএলসি এর এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকীব।
বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোঃ জাহির উদ্দীন, উত্তরা ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার গুল মোহাম্মদ মাহমুদ উল্লাহ, চিলাউড়া গ্রামের সফল কৃষক মোঃ জুয়েল মিয়া।
অনুষ্ঠানে সুবিধাভোগী কৃষক এর মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ হয়।
এসময় উপজেলা বিএনপি নেতা লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক এম এ মতিন,মোঃ হাবিল মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল, সাংবাদিক আবদুল হাই, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজ রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল ওয়াহিদ, মোহাম্মদ মঈন উদ্দিন, সাংবাদিক জামাল হোসাইন, সাহাব উদ্দিন রাহুল, রাসেল আহমদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এতে সুবিধাভোগী কৃষক এবং বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বাংলাদেশ কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোঃ ইসলাম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD