1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২৯ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা উপলক্ষে বুধবার (২২শে জুলাই) বিকালে পৌর মিলনায়তনে পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব হেলাল আবেদীন, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক তকবুর হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, শান্তিনগর হাসপাতাল পয়েন্ট তদারক কমিটির সাধারণ সম্পাদক বিলাল আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজ রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংবাদিক মোঃ আল আমীন, ইকবাল হোসাইন, মোঃ আব্দুল মতিন প্রমূখ।
বাজেট অনুষ্ঠানে ২০২৬-২০২৭ অর্থ বছরের ২২ কোটি ৫০ লাখ ৩০হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর সভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন । এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২২কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ২২কোটি ৫০লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা, রাজস্ব ব্যয় দেখানো হয় ২কোটি ৯৬লাখ ৫০হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৯কোটি ৪২ লাখ টাকা, মোট ব্যায় ২২ কোটি ৩৮ লাখ ৫০হাজার টাকা ও বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৮০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD