স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জামিনে মুক্তি লাভ করেছেন সাংবাদিক মুহাম্মদ ইয়াকুব মিয়া।
মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন মন্জুর করেন। সাংবাদিক ইয়াকুব মিয়া জগন্নাথপুর উপজেলার একজন স্বনামধন্য সাংবাদিক হিসেবে দীর্ঘ দিন ধরে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত রয়েছেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মাওঃ ইমরান আহমদের একটি মামলায় গত (৯ জুলাই) বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জ আদালতে জামিন চাওয়া হলে শুনানী শেষে বিজ্ঞ বিচারক সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন মন্জুর করেন।
সাংবাদিক ইয়াকুব মিয়ার মুক্তির পর পর সুনামগঞ্জ জেল গেইটে সাংবাদিক নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে এ খবরটি ছড়িয়ে পড়লে রাতে সাংবাদিক ইয়াকুব মিয়ার কার্যালয় (সৈয়দপুর বাজারস্থ) বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
কারাগার থেকে মুক্তি পেয়ে সাংবাদিক ইয়াকুব মিয়া জানান, আমাকে পরিকল্পিত ভাবে সাজানো ও একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেয়া হয়েছে। আমি কখনো মামলার আসামী ছিলাম না।
আমি সম্পূর্ণ হিংসা ও ষড়যন্ত্রের শিকার।
যাদের সহযোগীতায় আমি জামিন লাভ করেছি তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি সাজানো এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্যও জোর দাবী জানান।
Leave a Reply