1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা জগন্নাথপুরে অসুস্থ পশুকে জবাই করার অপরাধে মোবাইল কোর্টের জরিমানা শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরিহিত আসামী পালিয়ে গিয়ে ফেসবুকে লাইভ এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা

  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০১ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার ::

গ্রাম বাংলার ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরতে সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে বাদাউড়া নদীর তীরে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টা থেকে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ১৮ টি নৌকা এ বাইচে অংশ গ্রহন করে।
কমিটির সিদ্ধান্তের আলোকে শুরু হয় তীব্র প্রতিযোগিতা।
প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী নৌকা বাইচ উপভোগ করতে ছুটে আসেন।

দিনব্যাপী সেমিফাইনাল পর্যন্ত এ বাইচ সম্পন্ন হয়। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় ফাইনাল বাইচটি অনুষ্ঠিত হয়নি বলে আয়োজক কমিটি সুত্রে জানা যায় ।

কমিটির দায়িত্বে থাকা পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন বলেন, সেমিফাইনালে ময়ূর পংকি, রঙ্গিন উড়াল নৌকাকে পরাজিত করে ফাইনালে উঠে।
অপরদিকে অভিযোগের ভিত্তিতে সেমিফাইনালে জলপবন জগন্নাথপুর ও দ্বীন মোহাম্মদ নৌকার বাইচ স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতেতে এই ৪ টি নৌকার ফাইনালের বাইচের মাধ্যমেই এই প্রতিযোগিতার সমাপ্তি করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD