1. : admin :
  2. sdfadas@email.em : :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩৬ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর বেঁচে নেই। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন।
শনিবার বিকেলে সিলেট চালিবন্দর মহা শশ্মানঘাটে তাঁর শেষ কৃত্যানুষ্টান সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘনিষ্ট সূত্রে জানা যায়, কিছু দিন পূর্বে সকাল বেলায় (মনিংওয়ার্ক) হাঁটতে গিয়ে তিনি একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি (৯ মে) শনিবার দুপুরে মারা যান।
এ খবরটি ছড়িয়ে পড়লে কর্মস্থল জগন্নাথপুর উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
বন্ধুবান্ধব-আত্মীয় স্বজন ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিরাজ করে শোকের মাতম।
যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রিয় শিক্ষক প্রফুল্ল কুমার দাশকে নিয়ে চলে শোক, শ্রদ্ধা ও ভালবাসার অনন্য নিদর্শন।
এদিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শেণী-পেশার মানুষের পাশাপাশি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় জগন্নাথপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, কমিটির সদস্য সচিব রিয়াজ রহমান, সদস্য ফারুক আহমদ, মোহাম্মদ ইয়াকুব মিয়া, আলী হোসেন খান, মোঃ মঈন উদ্দিন, এম এ কাহার গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD