1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মানবসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার জগন্নাথপুরে এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’র শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩

জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৭১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) বিকেল ৪ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টের অভিজাত মাহিমা রেষ্টুরেন্টের পার্টি সেন্টারে এ কমিটি গঠন করা হয়।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি রিয়াজ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ফারুক আহমদ, আবদুল ওয়াহিদ, ইয়াকুব মিয়া, আলী হোসেন খান, শাহ ফুজায়েল আহমদ, এম এ কাহার, মোঃ আব্দুল মতিন, মিজানুর রহমান, মোঃ মঈন উদ্দিন, আকমল হোসেন, শাহাব উদ্দিন রাহুল, সুমন মিয়া, নিত্য তালুকদার প্রমূখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

জাতীয় দৈনিক মানবকন্ঠ, সবুজ সিলেট ও সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম লাল মিয়াকে আহবায়ক ও জাতীয় দৈনিক ভোরের কাগজ ও দৈনিক মানচিত্র পত্রিকার প্রতিনিধি রিয়াজ রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্যের অন্যান্যরা হলেন, ফারুক আহমদ (দেশ প্রতিদিন), মোঃ ইয়াকুব মিয়া (জাতীয় দৈনিক খবরপত্র), আলী হোসেন খান (আজকালের খবর), এম এ কাহার (সাপ্তাহিক জনকথা), মোঃ মঈন উদ্দিন ( ভোরের আলো)।
সভায় সকল সদস্যবৃন্দের দীর্ঘ আলাপ আলোচনা শেষে আগামী ৫ জুন ২০২৬ ইং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এই সময়ের মধ্যে সকল সদস্যদের নবায়নকৃত পত্রিকার আইডি কার্ডের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সদ্য তোলা ২ কপি ছবি আহবায়ক কমিটির বরাবরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD