জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে বাগময়না গ্রামের লন্ডন প্রবাসী শাহাজাহান মিয়ার ২য় মেয়ে সাজিয়া জাহানের উদ্যোগে রমজান উপলক্ষে ২০০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. সুন্দর আলী’র বড় ছেলের মেয়ে সাজিয়া জাহানের উদ্যোগে নিজ বাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ করেন হাজী মো. সুন্দর আলী।
সাজিয়া জাহান পরিবার আত্বীয় স্বজন বন্ধু বান্ধব ও পরিবারের সম্মেলিত প্রচেষ্টায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে এই উদ্যোগের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান ও খাদ্যসামগ্রী যারা পেয়েছেন, ভবিষ্যৎ যাতে এ ধারাবাহিকতা রক্ষায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply