1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথপুর ইসলামপুরে বিরোধ নিষ্পত্তি করলেন সার্কেল শুভাশীষ ধর

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৮৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের দুই পক্ষের মধ্যে রাস্তা নিয়ে তিন মাস ধরে বিরোধের জের ধরে সমাজচ্যুত ও মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়েছে। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার সহকারী পুলিশ সুপার সার্কেল শুভাশীষ ধর এর উদ্যাগে শনিবার (১৪ মে) সকাল ১০টায় জগন্নাথপুর সার্কেল অফিসে দুই পক্ষকে নিয়ে নিষ্পত্তি করার জন্য বৈঠকে বসেন।

সার্কেল শুভাশীষ ধর এর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আংগুর মিয়া, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সালেক আহমেদ, শামীম আহমেদ, জাহানুর আলী, রাজু মিয়া, খলিল মিয়া, মো. কালাই মিয়া, জহুর আলী, ইউনিয়ন পরিষদের সদস্য খালেদ মিয়া, মালেক মিয়া, মুমিন মিয়া, মুহিদ মিয়া প্রমুখ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ইসলামপুর গ্রামের চলাচলের রাস্তা নিয়ে কালাই মিয়া ও জহুর আলীর এর মধ্যে বিরোধ চলছিল। এক পর্যায়ে গ্রামের সিদ্ধান্ত না মানায় কালাই মিয়া পক্ষ কে সমাজচ্যুত করা হয়।

এ নিয়ে মামলা দায়ের হলে পুলিশ গ্রামের কয়েকজন সালিসি ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর এর নেতৃত্বে উভয়পক্ষ কে নিয়ে বৈঠক করে বিষয়টি মিমাংসা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD