1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথপুরের ব্রিটিশ বাংলাদেশী আকি রহমানের এভারেস্টজয়: অভিনন্দের ঝড়

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৪৮ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরের চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্টজয়ীর তালিকায় নাম লেখান বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে আকি রহমান।

জানা গেছে, শুক্রবার নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে তিনি এভারেস্টের চুড়ায় পৌঁছান। বিষয়টি মাউন্ট এভারেস্টের শেরপারা (গাইড) আকি রহমানের ছোট ভাই জিয়াউর রহমানকে নিশ্চিত করেছেন। আখলাকুর রহমান আকি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। তিনি বিশ্বজুড়ে পর্বতারোহী আকি রহমান নামেই পরিচিত। এ খবরে সন্ধ্যায় স্বজনদের উদ্যাগে চলে মিষ্টি বিতরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দের ঝড় উঠে। গত ১১ এপ্রিল আকি রহমান মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষে যুক্তরাজ্য থেকে নেপালে যাত্রা করেন। পরে ১৪ এপ্রিল তিনি এভারেস্টের ক্যাম্পে যোগদেন পর্বতারোহী আকি রহমান। সেখানে তাঁর গাইডদের নির্দেশনা অনুযায়ী মিশন শুরু করেন এবং শুক্রবার হিমালয়েরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের মধ্যদিয়ে আকি রহমান প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্ট বিজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখান।

পরিবার সূত্রে জানা গেছে, আকি রহমান এক এক করে ছোটবড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করে অভিজ্ঞতা অর্জনের ধারাবাহিতায় ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত, যার উচ্চতা ৫ হাজার ৮৯৫ মিটার এবং মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন তিনি। এরপর ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত ৪ হাজার ৮১০ মিটার মন্ট ব্যাংক, যা মাউন্ট এভারেস্টের চেয়ে মাত্র ৩৮ মিটার ব্যবধান ওই পর্বতটিও জয় করেন। একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যার উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার, তা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন। এর পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন আকি রহমান। এরপর ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমাদা ব্যাম জয় করেন তিনি। যার উচ্চতা ৬ হাজার ৮৫৬ মিটার।

এদিকে, বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী আকি রহমানের এ জয়ে তাঁর নিজ উপজেলা জগন্নাথপুরে আনন্দের জোয়ার বইছে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ব স্ব আইডি থেকে অভিনন্দন জানিয়ে পোষ্ট করছেন। এছাড়াও আত্মীয়-স্বজনরা একে অপরকে মিষ্টি মুখ করান।

এভারেস্ট জয়ী আকি রহমানের খালাত ভাই জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার বাসিন্দা সামিনুর রহমান ভূঁইয়া বলেন, আকি ভাইয়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আজ পূরণ হয়েছে। সেই সাথে তিনি প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্ট বিজয়ী হয়েছেন। যা আমাদের সিলেটবাসীর জন্য গর্বের ও আনন্দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD