বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কনর মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আরো চারটি মামলায় গ্রেফতারী পরেয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ বুধবার আসামী কনর মিয়াকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইসমাইল চক গ্রামের রাশিদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, ২০২০ সালে মারামারির একটি মামলার রায়ে কনর মিয়াকে ১৫ মাসের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করা হয়। এরপর থেকে আসামী পলাতক ছিল।
এছাড়া আসামীর বিরুদ্ধে খুন, ডাকাতি এবং অস্ত্রসহ ১০ টি মামলা রয়েছে।
যার মধ্যে কনর মিয়া ৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত।
এদিকে পৃথক অভিযানে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে মাদক মামলার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের মৃত মফিজ উল্লার ছেলে।
মঙ্গলবার রাতে আসামীকে নিজে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, অভিযানে গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply