1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় দশম শ্রেণীর ছাত্র নিহত, আহত ৫

  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯০ দেখা হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথে বাস ও দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পৌর এলাকার (চৌধুরীগাঁও) আল-মদিনা বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র, মোটর সাইকেল আরোহী শাহেদুজ্জামান (১৮) নিহত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের পৌর শহরস্থ দূর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্ণিচারের সামনে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত শাহেদুজ্জামান সহ তার সঙ্গি ও অপর মোটর সাইকেলের আরোহী ৫ জন গুরুত্বর আহত হয়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দূর্ঘটনায় নিহত শাহেদুজ্জামান পৌর এলাকার ইলামেরগাঁও (উত্তর মিরেরচর) গ্রামের আবদুল মালিকের পুত্র।
আহতরা হলেন- বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামের এলাই মিয়ার পুত্র জহির (১৯), ময়না মিয়ার পুত্র নয়ন মিয়া (১৮), পূর্ব চান্দশিরকাপন গ্রামের ছুরাব আলীর পুত্র আল-আমিন (২০), উত্তর মিরেরচর গ্রামের আবদুর রশীদের পুত্র কাউছার (১৫) ও একই গ্রামের ফাহাদ মিয়া (১৭)।

বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা বিশ্বনাথ অভিমুখি একটি যাত্রীবাহী বাসের (নাম্বার : সিলেট-জ ১১-০৬০২) সাথে পৌর শহরের দূর্গাপুর (কারিকোনা) এলাকার ইভা ফার্ণিচারের সামনে রশিদপুরগামী দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুই মোটর সাইকেলে থাকা ৬ জন গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
বাকীদের মধ্যে আরোও ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাস ও দুটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD