1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট-ছাতক রেলপথ, স্বাভাবিক হবার নেই কোন লক্ষণ

  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬১ দেখা হয়েছে

স্টাফ রির্পোটার :

দ্বিতীয় ধাপের বন্যায় ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে সিলেট -ছাতক রেলপথ। এতে ক্ষতি হয়েছে প্রায় কয়েক কোটি টাকার। পানির তীব্র স্রোতে রেললাইনের অধিকাংশ স্থানে স্লীপারের নিচের মাটি ও পাথর সরে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্তের।
পানির প্রচন্ড বেগে রেললাইন উপড়ে গেছে একাধিক স্থানে।
পায়ে হেঁটে চলাচলকারী পথচারীরা হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত।

ফলে ২০২০ সাল থেকে বন্ধ থাকা ট্রেনের এই পথটি স্বাভাবিক হওয়া নিয়ে রয়েছে সর্বমহলের মধ্যে অনিশ্চিয়তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট হতে ছাতক পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ রেলপথটি ১৯৫৪ সালে নির্মাণ করা হয়। নির্মাণ করার পর থেকে এই রেলপথটিতে তার আপন গতিতে ট্রেন চলাচল শুরু করে।.

উক্ত লাইনে ১৯৮৬ সাল পর্যন্ত ট্রেন এ অঞ্চলের যাত্রীদের সেবায় একনিষ্ট এবং সিলেট শহরের সহিত যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভুমিকায় ছিল।
ট্রেনে প্রায় ৪৫ মিনিটে ছাতক হতে সিলেট পৌঁছাতেন মানুষ।
সিলেট হতে ছাতক পৌঁছাতে ট্রেন পথিমধ্যে খাজাঞ্চি -সৎপুর আফজলাবাদ এই তিনটি ষ্টেশনে যাত্রা বিরতি করে।
এই সব ষ্টেশন থেকে এলাকার প্রায় কয়েক হাজার মানুষ সিলেটে আসা-যাওয়া করতো।

সিলেটে পৌঁছাতে এক সময় এই ট্রেনই ছিল যাতায়াতের একমাত্র বাহন। কিন্তু দূর্ভাগ্য ১৯৮৬ সাল থেকে এই রেলপথে মন্দাভাব দেখা দেয়।
শিল্পনগরী ছাতক থেকে চুনাপাথর, সিমেন্ট, স্লীপার,বালু, বোল্ডার পাথর দেশে বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো রেলপথে। করোনা ভাইরাসের শুরু থেকে দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর এবার দ্বিতীয় ধাপের বন্যায় রেললাইন একাধিক জায়গায় উপড়ে গিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই রেললাইন আদৌ কি মেরামত হবে বা মেরামত করে কবে ট্রেন চলাচল শুরু হবে প্রশ্ন এই অঞ্চলের ভুক্তভোগী যাত্রী সাধারণের।

সব সময় ট্রেনে যাতায়াতকারী সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বন্যার ক্ষতচিহ্ন নিয়ে সিলেট-ছাতক রেললাইন আজ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
জানিনা কোন অযুহাতে রেল কর্তৃপক্ষ মেরামতের উদ্যোগ নিতে এতো বিলম্ব করছে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD