স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ২জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথকভাবে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. জাহাঙ্গীর মিয়া ও পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত কছর উল্লার ছেলে ছালিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply