1. : admin :
  2. sdfadas@email.em : :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় জিরার চালান আটক, গ্রেফতার-৩ জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জে বরাদ্ধ আরো বেশি আসবে : সিনিয়র সচিব কে এম আলী আজম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
কে এম আলী আজম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জে অন্য অঞ্চলের চেয়েও আরো বেশি বরাদ্ধ আসবে।
তিনি সুনামগঞ্জের গ্রামীণ সড়কসহ সকল যোগাযোগ সড়ক সচল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কে এম আলী আজম বলেন, সুনামগঞ্জবাসী সমন্বিত প্রচেষ্টায় ভয়াবহ বন্যা মোকাবিলা করেছেন। যা ইতিহাস ও অনুকরণীয় হয়ে থাকবে।
বন্যা মোকাবিলায় সকল উদ্যোগ ও বই আকারে সংকলিত করায় ভবিষ্যতে দুর্যোগেও কাজে লাগবে বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভার শুরুতেই দুর্যোগ থেকে উত্তরণের উপাখ্যান ‘প্লাবন’এর মোড়ক উন্মোচন করেন কে এম আলী আজম।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার এহসান শাহ্, ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD