জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ২ সহোদর গ্রেফতার
স্টাফ রির্পোটার :
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২ সহোদরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা নিয়মিত মামলার আসামি বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর সোমবার রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে থানা পুলিশ এক অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানার মামলা নং-০৫ (০৯)২২ এর আসামী
নছির আলী (৩০), রশিদ আলী (৪৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের মৃত রোয়াব আলীর ছেলে।
পরদিন মঙ্গলবার তাদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply