ডেস্ক রিপোর্ট ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনু্যায়ী আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্টিত হবে।
তফসিলে মনোনয়নপত্র দাখিল ২ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর এবং প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর ঘোষণা করা হয় । ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ইভিএমে।
এদিকে নির্বাচন কমিশন কতৃক তফসিল ঘোষণার পর জগন্নাথপুর উপজেলায় নির্বাচনী হাওয়া বইছে।
প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।
ভোটারদের মধ্যেও নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
প্রসঙ্গত : গত ২০ জুন ২০২২ ইং সিলেটে আকস্মিক বন্যার কারণে ঘোষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছিল।
Leave a Reply