1. : admin :
  2. sdfadas@email.em : :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে জনপ্রিয় বক্তা মুফতি তাহেরী কাঁদলেন হাজারো মুসলিম জনতাকে কাঁদালেন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৪৮ দেখা হয়েছে

 

স্টাফ রির্পোটার :

দেশের আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী জগন্নাথপুরের এক মাহফিলে নিজে কাঁদলেন, হাজার হাজার মুসলিম জনতাকে কাঁদালেন।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩ টায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিশাল মাহফিলে প্রধান অথিতির বয়ান পেশ করতে গিয়ে তিনি বলেন, কিয়ামতের দিন ৭ গোষ্ঠী মানুষ আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবেন। তারা বেহেস্তে অনন্তকাল শান্তিতে থাকবেন। প্রতিটি মুসলিম নর-নারীকে কোরআন-সুন্নাহ’র আলোকে জীবন-যাপন করতে হবে।
মহান আল্লাহ ও রাসুল (সা.) এর দেখানো পথে যদি আমরা চলতে পারি তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো।
তিনি যুব সমাজকে নামাজের তাগিদ দিয়ে বলেন, এখন বয়স যার, যুদ্ধে যাওয়ার বয়স তার। যুবকরা এবাদত করলে তাদের এবাদত আল্লাহর দরবারে আগে কবুল হয়।
তিনি মা-বাবার প্রতি সদয় আচরণ ও যত্নশীল হতে সন্তানদের প্রতি জোর তাগিদ দেন।

বয়ান শেষে হাজার হাজার জনতাকে নিয়ে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত কালে তিনি কান্নায় পড়লে সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান।

এ সময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আলেমে দ্বীন মাওলানা আবু আইয়ূব আনছারী, বয়ান পেশ করেন মাওলানা হাফিজ তারিছ আলী, মাওলানা আবদুল মালেক, মাওলানা আহমদ কবির রেফারী প্রমূখ।

সভায় পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি মিরজান আলী, ইউসুফ আলী, মনির উদ্দিন, হাজী নাছির উদ্দিন, মাহমদ আলী, বারিক মিয়া, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD