1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে করোনা পিছু ছাড়ছেনা আরও ১জন করোনায় আক্রান্ত: মোট আক্রান্ত ৯৬

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৪২ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনায় পিছু ছাড়ছেনা। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন নতুন নতুন ব্যক্তি। বিশেষ করে পুরুষের পাশাপাশি মহিলারাও আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত ৯৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে  ৭৪ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

 

 

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, সোমবার (৬জুলাই) সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে জগন্নাথপুর উপজেলায় ১জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। আক্রান্ত মহিলা পৌরসভার বাসিন্দা।

 

 

 

মঙ্গলবার (৭জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.সুপ্রিয়া রানী রায় এর নেতৃত্বে একটি মেডিকেল টীম আক্রান্ত মহিলার বাড়িতে গিয়ে প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন।

 

এছাড়াও আক্রান্ত পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশেপাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুমি রায়,স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ, সমাজকর্মী গোবিন্দ দেব, রাজীব চৌধুরী আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ৯৬ জন করোনা ভাইরাসে হয়েছেন। এরমধ্যে নতুন ঘোষিত ৬ জন সহ সর্বমোট ৭৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, ১ জন সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে ও ৫ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ১৬ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD