1. : admin :
  2. sdfadas@email.em : :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
এবার ২২৬টি মাদরাসার সকল শিক্ষার্থীই ফেল জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম লাল মিয়া’র জন্মদিন পালন জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিনে মুক্তি লাভ জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ব্যাপক প্রচারণা জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, ফাইনাল বাইচে প্রস্তুত ৪ টি নৌকা জগন্নাথপুরে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট পেশ জগন্নাথপুরে জামায়াতে ইসলামী পেশাজীবি শাখার উদ্যোগে মৌসুমী ফলচক্র অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে দৃষ্টিনন্দন আর্চ ব্রীজের উদ্বোধন : জনগনের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ- এমপি কয়ছর আহমেদ

লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩১ দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ::

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লন্ডনের ‘তাড়াতাড়ি রেস্টুরেন্ট’-এ অনুষ্ঠিত হলো গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ (যুক্তরাজ্য) শাখার নবগঠিত কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
গত ৫ মে (মঙ্গলবার) স্থানীয় সময় বিকাল ৪টায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি অফ লন্ডনের কাউন্সিলম্যান মুনসুর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেন বারোর সাবেক মেয়র কাউন্সিলর নাজমা রহমান ও ব্রিটিশ এম্পায়ার মেডেলিস্ট (BEM) এবং বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজিদ হাসান সেলিম।

​বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ তোরাব আলীর সভাপতিত্বে ও সুজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস এইচএ গ্রুপ ও ডিরেক্টর, গ্রিনউইচ ইসলামিক সেন্টারের চেয়ারম্যান সানাম মিয়া,

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মিসবাহ উদ্দিন।
সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা
​হেলাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুল মুবিন, কিলবার্ন অ্যান্ড হ্যাম্পস্টেড কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন জুমের,
পে-ট্যাপ এর ডাইরেক্টর
​শাহেদ আহমেদ প্রমূখ।
আয়োজিত অনুষ্টানে বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের মেধা বিকাশে এবং নিজ জন্মভূমি সিলেটের গোয়াইনঘাটের উন্নয়নে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃদ।

​অনুষ্ঠানে মোঃ তোরাব আলীকে সভাপতি এবং সুজন মিয়াকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদের জন্য ৪৮ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ ছাদিকুর রহমান, মোঃ আফতার মিয়া, মারুফ আহমদ এবং সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ নাসির উদ্দিন ও বোরহান উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সুমন, আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ, অর্থ সম্পাদক কফিল আহমদ, তথ্য ও সম্প্রচার সম্পাদক, আনোয়ার হোসেন তালুকদার,ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিফতাহ্ আহমদ মোহন, মহিলা বিষয়ক সম্পাদক নাফিসা আক্তার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ, আইসিটি বিষয়ক সম্পাদক সালমান আহমদ তামিম।
এসময় কমিটির নির্বাহী সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।

​সভাপতি তার বক্তব্যে বলেন, “২০১৬ সালে স্থাপিত এই সংগঠনটি প্রবাসে গোয়াইনঘাটবাসীর ঐক্য এবং আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে আমাদের এই সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে ইনশাআল্লাহ।”

​অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে এই মিলনমেলার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD