1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে আরো ২জন মহিলা করোনায় পজেটিভ, মোট আক্রান্ত ৯৮: সুস্থ ৮৩

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৫৩ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে আরো ২ জন মহিলার শরিরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনায় ৯৮ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ৮৩ জন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, শুক্রবার (১০জুলাই) সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড ১৯ পরীক্ষার রিপোর্টে এ উপজেলায় নতুন আর ও ২ জন পজেটিভ সনাক্ত হয়েছেন। একজন পৌরসভা এবং অন্যজন রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

 

শনিবার (১১জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টীম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিদেরকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন।
আক্রান্ত ব্যক্তিদের বাড়ির সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশেপাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

 

 

এ সময় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য মিলাদ মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল জলিল , স্বাস্থ্য সহকারী সঞ্জয় আচার্য ও সুমন্ত দেবনাথ সহ আরও অনেকেই।

 

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ৯৮ জন ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ হয়েছেন।

 

 

এর মধ্যে নতুন ঘোষিত ৯ জন সহ সর্বমোট ৮৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, ৩ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ১২ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD