1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরের সমাজ সেবক শিক্ষানুরাগী নুরুল করিমের মায়ের মৃত্যু জানাযা সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৫৬ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পৌরসদরের ইসহাকপুর পশ্চিম পাড়া গ্রামের মরহুম আব্দুল আজিজ এর স্ত্রী শিক্ষানুরাগী আলহাজ্ব শাহ নুরুল করিমের মাতা শনিবার (১১জুলাই) ৭টা ৩০ মিনিটের সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ৫ ছেলে, ২ মেয়েসহ তিনি গুণগ্রাহী রেখে গেছেন।

 

শনিবার ২ টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এদিকে শিক্ষানুরাগী আলহাজ্ব শাহ নুরুল করিমের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেন সিনিয়র সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, সাধারন সম্পাদক রিয়াজ রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলার আহবায়ক শাহ এস এম ফরিদ, জগন্নাথপুর উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কায়েছ চৌধুরী, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবির,  সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের কার্যনিবাহী সদস্য গোলাম সারোয়ার,

 

সাংবাদিক বিপ্লব দেব নাথ, জগন্নাথপুর উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জুয়েল আহমদ, সহ সাধারন সম্পাদক জামাল হোসেন, অর্থ সম্পাদক হুমায়ুন কবির ফরিদী, প্রচার সম্পাদক দুলন মিয়া, দপ্তর সম্পাদক সুজাত আলী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও পরিবারের সদস্যদের ধৈয্য ধরার আহবান জানান।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD