1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে মুক্ত সমাজ কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও বৃক্ষরোপন

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৮৫ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক:::

সুনামগঞ্জের জগন্নাথপুরের পৌর সদরে হবিবনগরে আদর্শ মহিলা কলেজের হল রুমে মুক্ত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

 

রবিবার (১২জুলাই) মুক্ত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আহবায়ক আবুল ফজলের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ জিতু মিয়া ও সাধারণ সদস্য শিমুল আহমেদের যৌথ পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাধারণ সদস্য শাহজাহান সিদ্দিকি৷

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা হেলথ ইঞ্জিনিয়ার আব্দুর রব, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের প্রিন্সিপাল আবু খালেদ, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, সাংবাদিক গোলাম সারোয়ার।

এ সময় সমাজসেবক সামসুল ইসলাম রানা, প্রভাষক আব্দুল মুকিত, প্রভাষক মিঠুন দেব মুক্ত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোশাররফ আলী, রাসেল খান রাজু, জহিরুল ইসলাম বুলবুল, মালেক আহমেদ, ঈসমাইল আলী মিজু, ঝুমা চন্দ তৈশী, মুক্তা দেব নাথ, ফয়সল আহমেদ, সাধারণ সদস্য সাজু আহমেদ, শাহ সুবেল মিয়া , রবিউল ইসলাম তানহার, হ্নদয় তালুকদার, রাজ্জাক আহমেদ জিলাদ, আলামীন আহমেদ সহ আরো অনেকেই।

 

আলোচনা সভা শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে সুনামগঞ্জ-ঢাকা বাইপাস রোড ঘোষগাঁও ব্রিজ পর্যন্ত রাস্তার দুইপাশে প্রায় ১০০ টি বিভিন্ন জাতের চারাগাছ রোপণ করা হয় এবং মুক্ত পাঠশালার বাচ্চাদের মধ্যে ও হত দরিদ্র পথশিশুদের প্রায় ১০০ বাচ্চাদেরকে খাবার বিতরণ ও মাস্ক বিতরণ করা হয়৷

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD