1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে নদীর পানি বৃদ্ধি অব্যাহত

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৫২ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::

সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলায় প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে কুশিয়ারা সহ শাখা নদীর পানির বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রবল বেগে উপজেলার বাজার সহ বিভিন্ন  বাজারে বানের পানি প্রবেশ করছে। ঘরবাড়ি ঢেউয়ের আঘাতে আবারও বিধ্বস্থ হচ্ছে।

 

 

জানা যায়, উপজেলার উপর দিয়ে বহমান কুশিয়ারা নদীর পানি বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুয়িশারা নদীর তীরবর্তী আশারকান্দি ইউনিয়নের ফেচীর বাজার, পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজার, রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার ও রৌয়াইল বাজার, চিলাউড়া ইউনিয়নের হলিকোনা বাজার, চিলাউড়া বাজার সহ আশের কয়েকটি গ্রামের বানের পানি প্রবেশ করেছে।

 

 

উপজেলার অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২য় দফা বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত দুই দিনের অব্যাহত বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে গ্রামের নিচু এলাকা সহ উচু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। গ্রামের যাতায়াতের অনেক সড়ক পানিতে ডুবে গেছে। এতে করে লোকজন দুর্ভোগে বেড়েছে।

 

 

উপজেলার জনসাধারনের জানান, প্রথম দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠেতে ২য় বন্যায় আবারও দুর্ভোগে পড়েছেন। প্রথম বন্যায় গ্রামীণ রাস্তাঘাট প্লাবিত হয়ে অনেক স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। আউশ ধানের বিজ তলা তলিয়ে গেছে। হাওরে পানি প্রবেশ করায় মৎস্য খামারে মাছ নদীতে চলে গেছে।

 

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমরা সব সময় বন্যার খোঁজ খবর নিচ্ছি। কোন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হলে বা ঘরবাড়ি তলিয়ে গেলে আমাদের সাধে যোগাযোগ করতে বলে দিয়েছি । প্রতিটি ইউনিয়নে দুটি করে শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট চেয়ারম্যান এবং মেম্বারগন এর সঙ্গে কথা বলে জনসাধারন আশ্রয় কেন্দ্র গুলো ব্যবহার করতে পারবেন। আমরা প্রস্তুত রয়েছি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD