1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের ক্ষমা হবে না -স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৫৪০ দেখা হয়েছে

জগন্নাথপুরের ডাক ডেস্ক::

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা দুর্যোগের সময় মানুষের সঙ্গে যারা প্রতারণা করে মানুষের আস্থা নষ্ট করে, মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলে- তাদের সরকার ক্ষমা করবে না। যে দুটি প্রতিষ্ঠান প্রতারণা করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে।

তারা যে অন্যায় করেছে তার শাস্তি অবশ্যই পাবে। কোনো দুর্নীতিবাজকে সরকার প্রশ্রয় দেবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার নিজ বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার প্রয়াত বাবা কর্নেল এমএ মালেকের ২০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় এসব কথা বলেন।

 

সামাজিক দূরত্ব মেনে স্মরণসভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী, মানিকগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস একটি নতুন দুর্যোগ; এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। করোনাকালীন দেশে ৭৫টি ল্যাব নির্মিত হয়েছে। আমাদের স্বাস্থ্যসেবা অন্য যে কোনো দেশের চেয়ে ভালো।

 

 

আপনারা দেখছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে, তারপরেও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের কাজ হল ভালো কাজকেও সমালোচনা করা। এসব সমালোচনাকে ভয় পাওয়ার কারণ নেই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD