1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে করোনা সংক্রামন বেড়েই চলছে মোট আক্রান্ত ১০৩

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৬০৯ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাণঘাতী করোনা ভাইরাস নীরবে ছড়িয়ে পড়ছে। উপজেলার মানুষ স্বাস্থবিধি মানছে না, জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও উপেক্ষা করছে। ফলে সংক্রমণ বাড়ছে। ৮নতুন ৩জন মোট আক্রান্ত ১০৩ এর মধ্যে ৯৩জন সুস্থ্য হয়েছেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই ) রাত ১০টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে এ উপজেলায় নতুন আরও ৩ জন ব্যক্তি পজেটিভ সনাক্ত হয়। নতুন আক্রান্ত ৩জন পৌরসভার বাসিন্দা।

 

 

 

 

শুক্রবার (১৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মারুফ আহমেদ এর নেতৃত্বে একটি মেডিকেল টীম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিদেরকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন।

 

 

 

 

এছাড়াও উনাদের পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশেপাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় জগন্নাথপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. তাজিবুর রহমান, স্বাস্থ্য সহকারী মো. আব্দুল মুকিত এবং এম্বুলেন্স চালক প্রাণেশ চন্দ্র দাস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

 

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ১০৩ জন ব্যক্তি ‘কোভিড-১৯’ পজিটিভ হয়েছেন। এর মধ্যে মোট ৯৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, ১ জন জগন্নাথপুর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ৯ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD