1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে ২য় দফা বন্যার পানি কমতে শুরু করেছে রাস্তা ঘাট ক্ষতিগ্রস্থ

  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৪৪ দেখা হয়েছে

সিনিয়র প্রতিবেদক::

সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলায় প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে প্লাবিত হওয়া বন্যার পানি কমতে শুরু করেছে। উপজেলার বিভিন্ন হাওরের প্রবল বেগে পানি প্রবেশ করায় বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে বাড়ী-ঘর পানির নীচে তলিয়ে যাওয়া ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন জনসাধারন। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তা এখনো স্বাভাবিক হয় নাই।

 

গত কয়েক দিন আগে অব্যাহত বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাইলগাঁও, রানীনগর, রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও, আলমপুর, গন্ধর্ব্বপুর, অনন্তপুর,নারিকেলতলা, চিলাউড়া ইউনিয়নের হলিকোনা, বাউধরন, স্বজনশ্রী, কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা, জগদ্বীশপুর, কামারখাল, গলাখাই, কাদিপুর, কান্দারগাঁও, নোয়াগাঁও ও পাড়ারগাঁও গ্রামের নিচু এলাকা বন্যাকবলিত হয়ে পড়ে।

 

এতে উপজেলার প্রায় লক্ষাধিক জনসাধারন পানি বন্ধি হয়ে পড়ে। ঢাকা-সুনামগঞ্জ মহাসড়কে ইছগাঁও নামক স্থানে সড়কে উপর দিয়ে ২য় বারের মত বন্যার পানি চলাচল করায় রাস্তা ভেঙ্গে যানচলাচল বন্ধ রয়েছে। এখনো উপজেলার গ্রামীণ যাতায়াতের অনেক সড়ক পানিতে ডুবে আছে। এতে করে লোকজন দুর্ভোগে রয়েছেন জনসাধারন।

 

উপজেলার জনসাধারনের সাথে আলাপ করে জানা যায়, পর পর দুইবার উপজেলায় বন্যায় বড় ধরণের ধাক্কা সামলাতে হয়েছে। এছাড়া গ্রামীণ রাস্তাঘাট প্লাবিত হওয়ায় অসহনীয় দূর্ভোগে পড়েন সকলেই। কুশিয়ারাসহ উপজেলার বিভিন্ন নদনদীর পানি  পানি বৃদ্ধি পাওয়ায় হাওরে পানি প্রবেশ করায় মৎস্য খামারে মাছ হাওরে চলে গেছে। এতে করে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রান বিতরণ অব্যাহত রয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD