সিনিয়র প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুমূর্ষ ও হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা অধিকতর, সহজতর এবং গতিশীল করার লক্ষে জগন্নাথপুর বাজারের এ.আলী ট্রেডার্সের প্রতিষ্ঠাতা পৌরসভার হবিবপুর (কিশোরপুর) এলাকার বাসিন্দা মরহুম আলহাজ¦ মো. কুতুব উদ্দিন চৌধুরী’র ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম চৌধুরী বাবলু একটি ইসিজি মেশিন প্রদান করেছেন।
শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরের কাছে ইসিজি মেশিন প্রদান করা হয়।এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন।
Leave a Reply