1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পানিতে ডুবে যাওয়া আলী হোসেনের লাশ ২দিন পর উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩৯১ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎতায়িত হয়ে পানিতে পড়ে  নিখোঁজ হওয়ায় নৌশ্রমিক আলী হোসেনের (১৮) লাশ বুধবার ( ২২ জুলাই) সকাল ৮টার দিকে  পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালি সেতু এলাকার খাল থেকে উদ্ধার করা হয়েছে। নিহত নৌশ্রমিক দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামের গৌছ মিয়ার ছেলে।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার (২০জুলাই)  বিকেলে  দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুরের আব্দুল হান্নানের বাড়িতে ইট নিয়ে আসেন আছির উদ্দিন। ইট বিক্রি করে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে  বাড়ি ফেরার পথে পশ্চিম ভবানীপুর বৈঠাখালি এলাকার সেতুর ওপর দিয়ে হয়ে যাওয়া বিদ্যুতের তারে নৌকার লগি লেগে তিনজন শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুই  জন শ্রমিক পাড়ে উঠতে পারলেও নৌশ্রমিক আলী হোসেন নিখোঁজ হন।

 

খবর পেয়ে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শ্রমিক কে উদ্ধারে চেষ্টা চালায়। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নিলেও গতকাল মঙ্গলবার বিকেলে উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করা হয়। বুধবার সকালে স্থানীয় বৈঠাখালী সেতু এলাকার খালের পানিতে নিখোঁজ শ্রমিকের লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেন । পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

 

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক আহমদ জানান, লাশ উদ্ধারের পর এসপি স্যারের নির্দেশনাক্রমে মৃত নৌশ্রমিকের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD