1. : admin :
  2. sdfadas@email.em : :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সাংবাদিক লাল মিয়ার নামে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জিলু গ্রেফতার : জেল হাজতে প্রেরণ জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী নানা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরে আনাছ আলী নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জগন্নাথপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল কুমার দাশ আর নেই : প্রেস ক্লাবের শোক আবহাওয়ার পূর্বাভাস, যে দুঃসংবাদ দিলো “বিডব্লিউওটি” জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন : লাল আহবায়ক, রিয়াজ সদস্য সচিব নির্বাচিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রীকে অশ্লীলতার চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে

জগন্নাথপুরে আরো এক স্বাস্থ্যকর্মী সহ ২জন করোনায় আক্রান্ত: মোট আক্রান্ত ১০৭

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪০৬ দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি::

ভয়াবহ বন্যা সঙ্গে করোনা । বন্যা কবলিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। উপজেলায় নতুন করে আরও ২ জন  করোনা আক্রান্ত হয়েছেন। দফায় দফায় বন্যার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জনসাধারন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাজার গুলোতে সামাজিক দূরত্ববিধি মেনে চলা হচ্ছেনা। সংক্রমণ রুখতে অন্য সাবধানতাগুলি অবলম্বন করা কার্যত দুঃসাধ্য হয়ে পড়ছে। তা থেকেই নতুন করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বুধবার ( ২২জুলাই) সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে জগন্নাথপুর উপজেলায় নতুন আরও ২ জন ব্যক্তি পজেটিভ সনাক্ত হয়েছেন। একজন পৌরসভার এবং অন্যজন সৈয়দপুর ইউনিয়নের একজন স্বাস্থ্যকর্মী।

বৃহস্পতিবার ( ২৩ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেলোয়ারা ইয়াসমিন এর নেতৃত্বে একটি মেডিকেল টীম আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন।

এ ছাড়াও উনাদের পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশেপাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুমি রায় এবং স্বাস্থ্য সহকারী সুমন্ত দেবনাথ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ১০৭ জন ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। এর মধ্যে নতুন ঘোষিত ৩ জন সহ মোট ১০০ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন, ১ জন সিলেট হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ৬ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর দেখুন
All rights reserved ©2023 jagannathpurerdak
Design and developed By: Syl Service BD